ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর ডেঙ্গু ওয়ার্ডে মশারি ও চিকিৎসাসামগ্রী উপহার দিয়েছেন মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে সাবেক যুবদল নেতাকর্মীরা হাসপাতালটিতে এ সহায়তা প্রদান করেন। এ সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারি ও ইনসুলিন সিরিঞ্জ তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোও জরুরি। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, মো. ইমন, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন, শামীম হোসেন বাবুসহ সাবেক যুবদলের নেতাকর্মীরা।

