নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পূর্বের মামলার ৫ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, নন-এফআইআর প্রসিকিউশনের ১ জন এবং মাদক সেবনের অভিযোগে ৮ জন রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চিনারদী এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের স্থানীয় নেতা মো. শাহ-আলম (৫০) এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শাহী মসজিদ খালপাড় এলাকার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান স্বপন (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নাহিয়ান (২০) ও রাকিব (২০), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শাহ-আলম (৪০) এবং পুলিশ আইনের নন-এফআইআর প্রসিকিউশনে সাকিব শিকদার (৪৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানামূলে শিউলি ও মওদুদ ভূঁইয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সোমবার রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই মো. আবদুল আলীম, এসআই মিকাইল হোসেনসহ পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
বন্দর থানা পুল

