জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ আয়োজিত জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ ধারণ এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

