অনলাইন নিউজ র্পোটাল নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা।শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী ও সাধারণ স¤পাদক মোঃ সহিদুল ইসলাম বুধবার (১৭ জুন) এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা আরও বলেন, মায়ের মৃত্যু একটি পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও আশ্রয় হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তানভীর হোসেনের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। প্রেসবিজ্ঞপ্তিঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতেজেলা ফটো জার্নালিস্টস এসো‘র শোক
You Might Also Like
Quick Link
Leave a Comment
Friday, Oct 16, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

