নারায়ণগঞ্জের ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার এবং দরগাহে আগত ভক্ত-দর্শনার্থীদের আন্তরিকভাবে আপ্যায়নের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। নামাজ শেষে সুশৃঙ্খলভাবে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।
এ সময় ভক্ত ও দর্শনার্থীরা উদ্যোগটির প্রশংসা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দরগাহ শরীফের খাদেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থী উপস্থিত ছিলেন।

