নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) ফজলুল হকের নেতৃত্বে একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।

