হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর দলিল লিখক ও তল্লাশিকারকবৃন্দের উদ্যোগে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া এবং তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আবদুল হাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল নোমান। এছাড়া নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. গিয়াসউদ্দিনসহ দলিল লেখক ও তল্লাশিকারক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দলিল লেখক ইকবাল হোসেন, মোফাজ্জল হোসেন আনোয়ার, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও তল্লাশিকারক তপন ভূঁইয়া তপু এবং তল্লাশিকারক সমিতির কোষাধ্যক্ষ রাজু মৃধা।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

