শিশুশিল্পী সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। বাগদান ও বিয়ে নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছিল সে। এবার ভক্তদের জন্য সুখবর দিল লুবাবা। নিজের ফেসবুক পেজ ফিরে পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে সে।
কয়েকদিন আগে দেওয়া ওই স্ট্যাটাসে লুবাবা লিখেছে, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’
লুবাবার এই পোস্টের পর তার অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুক পেজ ফিরে পাওয়ার বিষয়টি আনন্দের সঙ্গে জানিয়েছেন তার ভক্তরা।
উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। সময়ের সঙ্গে নাটকটির অন্যান্য চরিত্রও দর্শকের কাছে হয়ে ওঠে পরিচিত ও প্রিয়।
দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তাই পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া সংশ্লিষ্টদের কাছে কেবল একটি নাটকের কাজ শেষ হওয়া নয়, বরং দীর্ঘদিনের স্মৃতি ও ভালোবাসায় ঘেরা একটি অধ্যায়ের সমাপ্তি।

