নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
কবর জিয়ারত শেষে খোরশেদ বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা ও জুলুম-নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদান যথাযথভাবে স্মরণ করা উচিত। অথচ দুঃখজনকভাবে আমরা প্রয়াত নেতাকর্মীদের প্রাপ্য সম্মানটুকু দিতে ব্যর্থ হচ্ছি।
তিনি আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অবদান স্বীকার না করলে ভবিষ্যৎ প্রজন্মও আমাদের স্মরণ করবে না। রাজনৈতিক নেতৃত্বের উচিত দলের দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো।
এ সময় মরহুম মমিনউল্লাহ ডেভিডের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, মো. আফজাল সোবহান, রানা মুন্সি, মো. মুসা, মো. কুতুবউদ্দিন, মনির আহমেদ রাসেল, গাজী খোকন, আমির সোহেল, ইমন হোসেন, হাজী আলম, মাসুম খন্দকার, ইসলাম মিয়া, রনি শিকদারসহ সাবেক নেতাকর্মীরা।
উল্লেখ্য, মমিনউল্লাহ ডেভিডের মৃত্যুর পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে তাঁর স্মৃতি ধরে রাখতে নিয়মিত কবর সংরক্ষণ, জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও স্মরণে পোস্টার প্রকাশ করে আসছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

