সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতি ও কৃষ্টির এক অনন্য প্রতীক। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
বার্তায় তিনি আরও বলেন:
“আমাদের প্রিয় প্রিয় জন্মভূমি বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, উৎসব সবার। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের জয়ের যে বার্তা দুর্গাপূজা নিয়ে আসে, তা আমাদের একতাবদ্ধ হয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও নিরাপদ দেশ গঠনে অনুপ্রেরণা যোগাবে।”
তিনি উৎসব চলাকালীন পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রতি জোর দেন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা-কর্মীদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিশেষে, তিনি দেশের শান্তি, উত্তরোত্তর অগ্রগতি এবং নারায়ণগঞ্জবাসীর সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভ শারদীয় দুর্গোৎসব: নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মশিউর রহমান রনির শুভেচ্ছা
Leave a Comment

