সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও শহরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতা জাকির খান।
এক শুভেচ্ছা বার্তায় জাকির খান বলেন, “উৎসব যার যার, নিরাপত্তা ও আনন্দের অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক প্রীতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার এক নতুন আহ্বান।”
তিনি নারায়ণগঞ্জকে আবহমান বাংলার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা চিরকাল একে অপরের সুখে-দুঃখে পাশাপাশি দাঁড়িয়েছি। নারায়ণগঞ্জ সবসময়ই অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ বছরও সব ভেদাভেদ ভুলে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তায় তিনি পূজা মণ্ডপগুলোতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো অপশক্তি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”
অবশেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে নারায়ণগঞ্জসহ সারাদেশের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার বার্তা দেন।

