নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর ভূঁইগড় এলাকায় সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর ভূঁইগড় এলাকায় সোনালী মার্কেটসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সড়কের পাশের ঝোপে পড়ে থাকা একটি বস্তাকে ঘিরে তৈরি হয় সন্দেহ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সেখানে গিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ। হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ঝোপের মধ্যে বস্তাটি দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। পরনে ছিল সালোয়ার-কামিজ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

