অক্টোবরজুড়ে দক্ষিণ ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য থাকছে একের পর এক নতুন সিনেমা। রজনীকান্ত, বিজয় দেবেরাকোন্ডা, বিজয় সেতুপতি, শিবরাজকুমার, ফাহাদ ফাসিলসহ জনপ্রিয় তারকাদের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। এর মধ্যে আলোচনায় রয়েছে ‘জেলার ২’, ‘রানাবালি’, ‘একেতাল্লিশ’সহ বেশ কিছু সিনেমা।
অক্টোবর ২০২৬-এ মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ১১টি সিনেমা হলো-
১. জেলার ২
রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তি পাবে ১৫ অক্টোবর। নেলসন দিলীপকুমারের পরিচালনায় তৈরি সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রয়েছেন এস জে সূর্য, বিদ্যা বালান, মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি, হৃতিক রোশনসহ আরও অনেকে। এটি ২০২৩ সালের ‘জেলার’ সিনেমার পরবর্তী কাহিনি।
২. ভাথা
১ অক্টোবর মুক্তি পাবে বিজয় সেতুপতি ও লিজোমল জোসে অভিনীত ‘ভাথা’। ১৯৮৬ সালের মাদ্রাজের পটভূমিতে তৈরি সিনেমাটির গল্পে এক ছোট্ট ছেলের সঙ্গে স্থানীয় এক ভয়ংকর ব্যক্তির অদ্ভুত বন্ধুত্বের বিষয়টি উঠে আসবে।
৩. বেইল
২ অক্টোবর মুক্তি পাবে শিবরাজকুমার অভিনীত ‘বেইল’। অবসর নেওয়া এক কর্মকর্তার ব্যক্তিগত প্রতিশোধ ও অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
৪. ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল
২ অক্টোবর মুক্তি পাবে ফাহাদ ফাসিল অভিনীত এই কল্পনাধর্মী সিনেমা। গল্পে এক প্রতারক এক স্কুলছাত্রীর সঙ্গে জড়িয়ে পড়ে। পরে জানতে পারে, মেয়েটি আসলে ইচ্ছাপূরণ করতে পারে। এরপর শুরু হয় তাদের অদ্ভুত অভিযান।
৫. আদর্শ কুটুম্বম হাউস নম্বর ৪৭-এক ৪৭
৯ অক্টোবর মুক্তি পাবে ভেঙ্কটেশ দাগ্গুবাটি অভিনীত এই সিনেমা। একটি আদর্শ পরিবারের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নানা গোপন বিষয় সামনে আসার গল্প তুলে ধরা হয়েছে এতে।
৬. সিগমা
২ অক্টোবর মুক্তি পাবে সুদীপ কিশানের ‘সিগমা’। গল্পে এক সাধারণ বেতার উপস্থাপক গোপনে গুপ্তধন সন্ধানী হিসেবে কাজ করেন। পরে ৫০০ কোটি রুপির একটি বড়সড় লুটের পরিকল্পনায় জড়িয়ে পড়েন তিনি।
৭. এঝু কাদাল এঝু মালাই
১ অক্টোবর মুক্তি পাবে নিভিন পাউলি, সুরি ও অঞ্জলি অভিনীত এই রোমান্টিক মনস্তাত্ত্বিক রহস্যধর্মী সিনেমা। চলন্ত ট্রেনে এক তরুণের সঙ্গে ৮ হাজার বছর বয়সী এক অমর ব্যক্তির দেখা হওয়ার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
৮. ইটলু অর্জুন
৩০ অক্টোবর মুক্তি পাবে ‘ইটলু অর্জুন’। এতে অনস্বরা রাজন ও অনীশের সঙ্গে অভিনয় করেছেন ভেন্নেলা কিশোর। কথা বলতে না পারলেও অসাধারণ শক্তির অধিকারী এক তরুণের প্রেম ও লড়াইকে ঘিরে সিনেমাটির গল্প।
৯. ইরান্ডু ভানাম
২৩ অক্টোবর মুক্তি পাবে বিষ্ণু বিশাল ও মামিথা বাইজু অভিনীত ‘ইরান্ডু ভানাম’। ভিন্ন স্বভাবের এক তরুণ-তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এতে।
১০. কাল্ট
৩০ অক্টোবর মুক্তি পাবে ‘কাল্ট’। গোয়ায় ঘুরতে যাওয়া একদল বন্ধুর আনন্দ হঠাৎ ভয়ংকর অভিজ্ঞতায় পরিণত হয়। একটি গোপন আসরে আটকে গিয়ে তাদের বাঁচার লড়াই শুরু হয়।
১১. রানাবালি
১৬ অক্টোবর মুক্তি পাবে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘রানাবালি’। ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে তৈরি এই ঐতিহাসিক সিনেমায় ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে এক যোদ্ধার লড়াই তুলে ধরা হবে।
অক্টোবরজুড়ে মুক্তি পেতে যাওয়া এসব সিনেমার মধ্যে রজনীকান্তের ‘জেলার ২’ এবং বিজয় দেবেরাকোন্ডা-রাশমিকা মান্দানার ‘রানাবালি’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই বেশ আলোচিত। বড় তারকা, ভিন্নধর্মী গল্প ও নানা ঘরানার সিনেমা নিয়ে তাই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য অক্টোবর হতে যাচ্ছে ব্যস্ত এক মাস।

