নারায়ণগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোকে আরও উন্নত ও আধুনিকভাবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ে পর্যটকদের আগমন তুলনামূলকভাবে বেশি। ঐতিহাসিক পানাম সিটি, জাদুঘরসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, রাস্তাঘাটের সমস্যা এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে নারায়ণগঞ্জে পর্যটন শিল্প প্রত্যাশিত মাত্রায় বিকশিত হতে পারেনি। পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রায়হান কবির বলেন, পর্যটন শিল্পের উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এ কারণে জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব পর্যটন দিবসের গুরুত্ব ও নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা নিয়ে

