জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১ জুলাই নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ কবরস্থানে শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং সাবেক মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খোরশেদ। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রজ্বলিত রাখার লক্ষ্যে জুলাই মাসের প্রথম দিনেই আমরা বিএনপির কর্মী শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেছি। মাসজুড়ে নারায়ণগঞ্জের সব জুলাই শহীদের কবর জিয়ারত এবং আহতদের খোঁজখবর নেওয়ার কর্মসূচি পালন করা হবে।”
তিনি আরও বলেন, “শহীদ ও আহতদের স্মৃতি সমুন্নত রাখাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের আত্মত্যাগ আমাদের বারবার ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন, যুবদল নেতা রানা মুন্সী, মো. মুসা, সুমন ভূঁইয়া, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, নুরুল্লাহ খন্দকার, কামরুল হোসেন, সেলিম, ইসলাম মিয়াসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

