সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। তবে এই ম্যাচে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে লামিনে ইয়ামালের।
এই পরিস্থিতির সূত্রপাত ঘটে, সেভিয়ার দর্শকদের কাছ থেকে পাওয়া কটূক্তি ও বিদ্রুপের জবাবে তরুণ ইয়ামাল প্রতিক্রিয়া দেখালে।
শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান ছন্দে আছে বার্সা। টানা সপ্তম ম্যাচ জিতে লিগ টেবিলের সবার ওপরে অবস্থান করছে ক্লাবটি।
সেভিয়ার মাঠে হওয়া ম্যাচটিতে শুরুর একাদশেই ছিলেন ইয়ামাল। রাফিনহা হ্যাটট্রিক করে ম্যাচ জেতান। আর রাফিনহার দুটি গোলেই ভূমিকা রাখেন তরুণ এই স্প্যানিশ তারকা।
তবে রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়ামে প্রথমার্ধে একপর্যায়ে বল পায়েতাঁর কোনো কীর্তি নয়, বরং হাতের ইশারাই সবার নজর কাড়ে।
ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে একের পর এক বিদ্রূপ, দুয়ো ও বাঁশির শব্দ শুনতে হয় ইয়ামালকে। এর জবাবে আরও জোরে তাকে বিদ্রূপ করতে সেভিয়ার সমর্থকদের ইঙ্গিত দেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
বিষয়টি মোটেও ভালোভাবে নেননি স্বাগতিক দলের খেলোয়াড়েরা। তাদের কয়েকজন দ্রুতই বার্সেলোনার তরুণ উইঙ্গারের দিকে এগিয়ে যান। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল, ইয়ামালের অঙ্গভঙ্গিকে তারা অসম্মানজনক মনে করেছেন।
আইএন

