পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন।
পুলিশের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, সততা ও সাহসিকতার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক প্রদান করা হয়।
পিপিএম-সেবা পদক প্রাপ্তি পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে দেখছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তাঁর এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের এ সাফল্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়কে শক্তিশালী করবে।

