নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানা সিনিয়র সহ-সভাপতি মো. সাদেকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—আওয়ামী লীগের সক্রিয় সদস্য মিঠুন চৌধুরী (৩৪), নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. সাদ্দাম হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং একজন বৈষম্যবিরোধী মামলার আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মামুন আল কবিরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার চার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

