নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রওশন আলী চেয়ারম্যান বলেন, “আপনারা আমাদের নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জন্য দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।”
তিনি আরও বলেন, “আজহারুল ইসলাম মান্নান একজন ভালো মনের মানুষ। আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমান হোসেন, আব্দুল কাদির এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জনি হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

