চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলা হচ্ছে না সাইম আইয়ুবের। তরুণ এই ব্যাটারকে আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া লিগে মনোনিবেশ করতে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট তার বর্তমান ফর্ম সম্পর্কে মূল্যায়ন ও সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং জাতীয় নির্বাচক কমিটি তাঁর অনুরোধ গ্রহণ করেছে।
সাইম আইয়ুবের বদলি হিসেবে এই সিরিজের স্কোয়াডের যুক্ত হয়েছেন সাহিবজাদা ফারহান। তবে বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগ খেলতে কাঠমান্ডুতে রয়েছেন ফারহান। সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম সুযোগেই বিমানে পাকিস্তানে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগ খেলতে কাঠমান্ডুতে রয়েছেন ফারহান। সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম সুযোগেই বিমানে পাকিস্তানে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আজ (২৭ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
রোববার একই মাঠে ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। রোমাঞ্চকর সেই জয়ে শেষ উইকেটে দুর্দান্ত লড়াই করে দলটি।
তবে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রান তাড়ায় ব্যাট হাতে ব্যর্থ হন সাইম। অভিষিক্ত হেনরি ক্রোকম্বের বলে আউট হওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করতে পেরেছিলেন তিনি। এরপরই ব্যাটিংয়ের ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন এই তরুণ ব্যাটার।

