নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি আমজাদ মার্কেটস্থ দলিল লেখক ইকবাল হোসেনের কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এসময় নাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও দলিল লেখক ইকবাল হোসেন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে জাতীয় কর্মসূচির আওতায় এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডালিম মোহাম্মদ, ইমদাদুল হক সুমন, সৌরভসহ আরও অনেকে।

