নারায়ণগঞ্জের কাশিপুর প্রধান বাড়ী বালুর মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কাশিপুর ইউনিয়ন প্রধান বাড়ী যুবশক্তি সংগঠকবৃন্দের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় প্রধান বাড়ী একাদশ ও সরদার বাড়ী একাদশ।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া হাফিজুর রহমান রাব্বির স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে প্রধান বাড়ী বালুর মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, আমাদের তরুণ প্রজন্ম যদি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বেশি সম্পৃক্ত হয়, তাহলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা ধরনের অপকর্ম দূর করা সম্ভব। তরুণদের সঠিক পথে ধরে রাখতে খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম।
তিনি আরও বলেন, আমি সবসময় এ ধরনের ইতিবাচক আয়োজনের পাশে আছি। তরুণ সমাজের মেধা বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমরা এমন একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে যুবসমাজ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাব্বির বাবা। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, রাব্বি আমার একমাত্র ছেলে ছিল। আন্দোলনের দিন সকালে নাস্তা করে বের হয়েছিল। এরপর সে আর ফিরে আসেনি। সেই মুহূর্তের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। তিনি তরুণদের উদ্দেশ্যে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান এবং দেশের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মো. জুবায়ের আহম্মেদ সরদার, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মো. শওকত আলী, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মো. জোবায়ের হোসেন তামজিদ, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মো. জাবেদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মো. তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সহ-সভাপতি, জাতীয় যুবশক্তি।
মো. আমিনুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগর।
মো. নীরব রায়হান, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মো. মাহফুজ খান, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রধান বাড়ী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় সরদার বাড়ী একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেগা পুরস্কার হিসেবে একটি ওয়ালটন রেফ্রিজারেটর তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এবং উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী দলের খেলোয়াড়, সমর্থক ও দর্শকদের উচ্ছ্বাসে প্রধান বাড়ী বালুর মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
পুরো আয়োজনটি পরিচালনা করেন এস. এম. আবু সুফিয়ান দিপু, সভাপতি, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা এবং আহ্বায়ক, শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকবাল গাজী, নাহিদ প্রধান, মেহেদী হাসান, রাহাত, আব্দুল সামাদ প্রধান, মুক্তি প্রধান ও অনিক প্রধান। সুশৃঙ্খল আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কাশিপুরবাসীর জন্য এক স্মরণীয় ক্রীড়া আয়োজনে পরিণত হয়।

