ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কর্মী সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বাদ জোহর সিদ্ধিরগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।
সভায় নেতৃবৃন্দ পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে থানা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

