ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১০ জুন) রাতে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শরীফ হোসেন জালকুড়ি এলাকার নাইতাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি একসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শরীফ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

