নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি তার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের আনুষ্ঠানিক দাওয়াত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট টিপু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি তারেক রহমানকে নিজের রাজনৈতিক অভিভাবক ও নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
তিনি লেখেন, “আমার দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, রাজনৈতিক অভিভাবক এবং নেতাকর্মীদের আস্থার শেষ ভরসা, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করলাম।”
প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে অ্যাডভোকেট টিপুকে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যের মাধ্যমে অ্যাডভোকেট টিপু ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।

