ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার। তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামান।
“পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
গত ১২ মে রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পরিয়ে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় ২ লাখ ২০ হাজার সদস্যের মধ্য থেকে এবার মাত্র ৩৪১ জন সদস্য আইজিপি ব্যাজ অর্জনের গৌরব লাভ করেছেন। নারায়ণগঞ্জ জেলার এই দুই কর্মকর্তার অর্জনে জেলা পুলিশসহ বিভিন্ন মহলে প্রশংসার সৃষ্টি হয়েছে।

