ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বলিউডের বাদশা শাহরুখ খান আপাতত নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে। বহু বছরের স্মৃতিবহুল বাড়ি মান্নাত নতুনভাবে সাজাতে শুরু হওয়ায় খান পরিবারকে সাময়িকভাবে অন্যত্র থাকতে হচ্ছে।
বলিউডের বাদশা শাহরুখ খান আপাতত নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে। বহু বছরের স্মৃতিবহুল বাড়ি মান্নাত নতুনভাবে সাজাতে শুরু হওয়ায় খান পরিবারকে সাময়িকভাবে অন্যত্র থাকতে হচ্ছে।
জানা গেছে, স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে মান্নাতের অন্দরসজ্জায় বড় ধরনের পরিবর্তনের কাজ চলছে। তাই মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রমুখী এই বিখ্যাত বাংলো ছেড়ে পরিবারসহ পালি হিলের একটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছেন শাহরুখ। সেখানে শাহরুখ-গৌরী ছাড়াও তাদের সন্তান ও কর্মচারীরাও থাকছেন।
এই ফ্ল্যাটটির মালিক প্রযোজক ভাশু ভাগনানি এবং তার ছেলে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। জানা গেছে, গত বছর তাদের পালি হিলের ভবনের চারটি তলা মাসে প্রায় ২৪ লক্ষ টাকায় ভাড়া নিয়েছেন শাহরুখ।

