ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১২ এপ্রিল) আদালত আবেদনটি মঞ্জুর করেন।

