ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা পাঁচানি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুকের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান নিজে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন।
এ সময় দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার এবং গৃহ নির্মাণ বাবদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।
এর আগে গত ২ এপ্রিল খাগকান্দা পাঁচানি পাড়ায় কৃষক ওমর ফারুকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

