ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে। প্রথম দিন ১৩ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ধারাবাহিকভাবে আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

