ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ক্যান্টিন বয় থেকে যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক জয়নাল আবেদিন টুটুল ওরফে ‘ব্রাজিল বাড়ির টুটুল’কে অবশেষে সাময়িক বরখাস্ত করেছে যমুনা অয়েল কোম্পানি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানির ডিজিএম (এইচআর) মোহাম্মদ হাসান ইমামের সই করা এক দাপ্তরিক আদেশে তাকে বরখাস্ত করা হয়। একই আদেশে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
জয়নাল আবেদিন টুটুল ফতুল্লা ডিপোতে গেজার হিসেবে কর্মরত। পাশাপাশি ২০২৫ সালে যমুনা অয়েল কোম্পানি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন যমুনা অয়েল কোম্পানির ডিজিএম (এইচআর) মোহাম্মদ হাসান ইমাম।
বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, কোম্পানি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে নিম্নে উল্লেখিত অভিযোগ সমূহ পাওয়া যায়।

