ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নারায়ণগঞ্জের ৫ সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। বিএনপির চার জন ও ১১ দলীয় জোটের একজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ গ্রহণ করেন।
প্রথম ধাপে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন নারায়ণগঞ্জের বিএনপির চারজন সাংসদ। নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমনাস দিপু ভুইঁয়া, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে এড. আবুল কালাম।
দ্বিতীয় ধাপে দুপুর ১টা ২০ মিনিটে শপথ নেন এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সাংসদরা শপথ না নিলেও শপথ নেন এনসিপির সাংসদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। শপথ গ্রহণের পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।

