ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
(২৫ জানুয়ারি) রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো উপস্থিত হতে পারিনি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
নারায়ণগঞ্জ-৩ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী।

