ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত, সংরক্ষণ এবং উন্নয়নমূলক কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রামের উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টীল, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস হতে শেরশাহ, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, রাজামিয়া মার্কেট, শেরশাহ কলোনী, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাট্যালিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রোশো কানন, ধূপ পোল, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেতুঁলতলা, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজার ও তার আশেপাশের এলাকা অন্তর্ভুক্ত।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই অস্বুবিধা হলেও এর মাধ্যমে ভবিষ্যতে চট্টগ্রাম নগরীতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Leave a Comment

