ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি ও জোটের প্রার্থী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মনির হোসেন কাসেমী, বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ আলম।
(২৬ ডিসেম্বর) শুকবার একটি বিয়ের অনুষ্ঠনের এক সাথে তিনজনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে একজন বিএনপি ও জোটের প্রার্থী বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তিনজনই হাসি মুখে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন। তবে নির্বাচনী কোন বিষয় নয় দাওয়াতে এসে দেখা হওয়াতে এক সাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ আলম নির্বাচন করেন তাহলে শেষ হাসিটা কে হাসবে সেটা নির্বাচনের পরে দেখা যাবে।

