বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোয়া ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নবী হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রনেতা শান্ত, সোহাগ, জীবন, সাঈদ খন্দকার, আলামিন, মামুন, সরকারি সফর আলী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌরসভা ছাত্রনেতা ইয়ামিন, পারভেজ, কবির ও শোহেব উপস্থিত ছিলেন।
এছাড়া বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দিপু, ইয়ামিন, রায়হান, ইমন, অলি, হামীম, সোহাগ, রিফাত ও রাকিব, খাগকান্দা ছাত্রদল নেতা উজ্জ্বল, অমিত, হাসীব ও মাহমুদ এবং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জীবনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন তারা।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

