মাদকের সঙ্গে যেই জড়িত হোক, আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, মাদক নির্মূলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা সংশ্লিষ্টতা বরদাশত করা হবে না। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে…
হাজতে বসে স্লোগান,২ পুলিশ সদস্য প্রত্যাহার
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতে থাকা আটক ব্যক্তিদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। হাজতের ভেতরে বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও…
রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্সসহ মাদক কারবারি গ্রেফতার, নগদ ৪৮ হাজার টাকা জব্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. পনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স সিরাপ, মাদক বিক্রির ৪৮ হাজার…
সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ ৬০ বছরের নারী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার দুলু বেগমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার…
প্রতিমন্ত্রী সময়মতো, অপেক্ষায় এমপিদের
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে সভার সময় ঘনিয়ে এলেও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত না…
সই আছে, অফিসে নেই কর্মকর্তা: ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, উপস্থিতি খাতায় ৩১ আগস্টের তারিখে কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে, অথচ নির্ধারিত সময়ে অফিসে…
ভিন্ন রূপে জাকির খান : রাজপথের দাপট থেকে মানবিক রাজনীতিতে
নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত ও বহুলচর্চিত একটি নাম জাকির খান। একসময় রাজপথের দাপুটে ছাত্রনেতা, পরে দীর্ঘ সময় দেশের বাইরে ও কারাগারে থাকা সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন নানা বাঁক পেরিয়েছে। তবে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর কারামুক্ত হয়ে প্রকাশ্যে আসার পর জাকির খানকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আলোচনায় শুধু অতীতের বিতর্ক নয়, সামনে এসেছে তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, মানবিক কর্মকাণ্ড এবং পদ-পদবীর বাইরে নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও। ২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। কারাগারের বাইরে তাকে বরণ করতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। ফুল-মালা দিয়ে বরণ করার পর নেতাকর্মীদের নিয়ে শহরে শোডাউনও করেন তিনি। তার মুক্তির বিষয়টি শুধু একটি রাজনৈতিক নেতার কারামুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকেনি; নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে জাকির খানের সাংগঠনিক প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল বলে তার আইনজীবী জানিয়েছেন। এর মধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় জামিনে ছিলেন; একটি মামলায় পাঁচ বছরের সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর তিনি মুক্তি পান। জাকির খানের রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ১৯৯৯ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হন। সে সময় তার নেতৃত্বে ছাত্রদলের একটি শক্তিশালী সাংগঠনিক বলয় গড়ে ওঠে।এমনকি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও তার অনুসারীরা নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে। জাকির খানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার বক্তব্যে পরিবর্তনের বিষয়টি। কারামুক্তির পর তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। একই সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে ‘মানবিক নারায়ণগঞ্জ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি যেন আগামী প্রজন্মকে দেখতে না হয় এমন বক্তব্যও দেন তিনি। এই বক্তব্যের মধ্য দিয়ে জাকির খানের রাজনৈতিক অবস্থানে একটি নতুন বার্তা স্পষ্ট হয়েছে শুধু রাজপথের শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠন, মানবিক কর্মকাণ্ড, প্রশাসনের সঙ্গে সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক পরিবেশ তৈরির কথাও তিনি সামনে আনছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচিও তার অনুসারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাকির খান তার রাজনৈতিক বলয়কে শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন এমন একটি চিত্র পাওয়া যায়। জাকির খানের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি উল্লেখযোগ্য দিক হলো দীর্ঘ সময় ধরে বড় কোনো দলীয় পদে না থেকেও তার একটি নিজস্ব কর্মী-সমর্থক বলয় রয়েছে। বলা হয় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পর জাকির খান ছাড়া নারায়ণগঞ্জে এত বড় বিশাল কর্মী…
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রীসহ ৪ জন আটক
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রাজনৈতিক স্লোগান ও শেখ মুজিবুর রহমানের ছবি…
চিরদিনের জন্য প্রিপেইড মিটার চাই না : মাহবুবুর রহমান মাসুম
প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবস্থা বাতিল করে প্রচলিত বিলিং পদ্ধতি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক অধিকারকর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেওভোগ…
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাবিবুর রহমান। বর্তমানে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকরছেন। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা…

