ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সারাদেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী কলেজগুলো টানা বন্ধ থাকবে ২৫ মার্চ পর্যন্ত।
কলেজগুলো ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের একদিনের ছুটি রাখবে। এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই কলেজ ২৯ মার্চ, রোববার থেকে পুনরায় খুলবে।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন কলেজ বন্ধ থাকবে। অন্যান্য সরকারি ছুটির মধ্যে উল্লেখযোগ্য:
দুর্গাপূজা, বিজয়া দশমী ও প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮-২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন
শীতকালীন অবকাশ ১৭-৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি, প্রয়োজনে ব্যবহারযোগ্য
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। হাইকোর্টের পূর্ণ রোজা বন্ধ রাখার আদেশ স্থগিত হওয়ায় পূর্ব নির্ধারিত ছুটির দিনক্ষণই বহাল থাকবে।

