ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম। গত ২৪ ডিসেম্বর বিএনপির অনুষ্ঠানিক ভাবে তাকে মনোনয়ন দেওয়া হলেও এটা নিয়ে রাজনৈতিক মহলে অনেকটাই ধুম্রজাল সৃষ্টি হয়েছিল।
অনেকের ধারনা ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ হবেন চুড়ান্ত প্রার্থী।কিন্তু অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী হয়ে থাকলো তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম।
গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। তিনদিন পর ফের নির্বাচনে থাকার কথা বললেও দল সেটা গ্রহণ করেনি কেন্দ্রীয় হাইকমান্ড। গত ২৪ ডিসেম্বর সাবেক তিনবারের এমপি আবুল কালামকে মনোনয়নের চিঠি দেন হাই কমান্ড। সেটা মেনে নিতে পারেনি মাসুদুজ্জামান মাসুদের অনুসারিরা তাদের ধারনা ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হবে মাসুদুজ্জামানকে।
(২৯ ডিসেম্বর)সোমবার বিকালে শহরের বরফকল মাঠ এলাকাতে নারায়ণগঞ্জ-৫ আসনে নিজের রাজনৈতিক অফিসে সকলকে নিয়ে বৈঠক করেন মাসুদুজ্জামান। মাসুদুজ্জামান বলেন, দলের বাহিরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। কেউ যদি গিয়ে থাকে তাহলে দল সে ব্যাপারে ব্যবস্থা নিবে। দল আমাকে মনোনীত করেছিলো কোন কারণে সরে দাঁড়িয়ে ছিলাম। পরবর্তীতে আরেকজন দলের মনোনয়ন দিয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে ধানের শীষ প্রার্থী করেছেন তাকে জয়ী করাতে হবে। দলের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। দলের পক্ষে প্রার্থীকের জয়ী করে তারেক রহমান সাহেবকে উপহার দিবো, ইনশাআল্লাহ।

