ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গত ১৭ বছর ধরে রূপগঞ্জের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। এটিকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই। নেই পর্যাপ্ত সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়। কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম এবং উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মোমেন, আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস. এম. রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূঁইয়াসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গত ১৭ বছর ধরে রূপগঞ্জের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। এটিকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই। নেই পর্যাপ্ত সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়। কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম এবং উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মোমেন, আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস. এম. রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূঁইয়াসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

