জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে।
কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা (পদাধিকারবলে), জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।
নতুন কমিটি খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত বিষয়ে সুপারিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় তদারকির দায়িত্ব পালন করবে।

