নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বন্দর শাহী মসজিদ এলাকার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। তিনি বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি ২০২৬ সেশনকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে কর্মীদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব। বক্তব্যে ইসমাঈল হোসেন রাকিব বলেন, ইসলামী ছাত্র আন্দোলন ছাত্রদের আদর্শিক ও নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা একজন শিক্ষার্থীকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
বক্তব্য পর্ব শেষে সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ জিহাদ হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ হাসিবুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাহাত হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইউসুফ আহমদ, দাওয়াহ সম্পাদক মুহা. নাঈম ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. তায়েফ হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা. ইবরাহীম রাফসান, অর্থ ও কল্যাণ সম্পাদক ঈসমাইল আব্দুল্লাহ সোয়াদ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ যুবায়ের হাসান, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, কলেজ সম্পাদক মুহাম্মাদ সাব্বির হোসাইন, স্কুল সম্পাদক মুহা. রাকিব গাজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ রেজাউল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নাইমুল ইসলাম জিদনী দায়িত্ব পেয়েছেন।
পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়। এ সময় সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতারা।

