নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ভূয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভূয়া পুলিশ পরিচয়ে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১ জন রয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়তে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

