নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত সীমানার আওতাভুক্ত এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজনের মতামত জানতে এ গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনরা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
গণশুনানির মাধ্যমে সংশ্লিষ্টদের মতামত ও সুপারিশ সংগ্রহ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের প্রস্তাবের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

