আজ শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির কড়াইল বসবাসরত ১২তম গ্রেড (এ) কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল মিয়া এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৯০০)-এর সভাপতি ভিপি মোঃ হানিফ, মহাসচিব আহম্মদ ফজলে রাব্বি, বিটিসিএল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মোঃ আঃ সোবাহান মিয়া। আরো উপস্থিত থাকবেন বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অঞ্চল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
কড়াইল বসবাসরত ১২ তম গ্রেড (A) কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও মিলাদ মাহফিল
Leave a Comment

