ইনকিলাব ও বাংলাভিশনের খলিল সিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর স্যাটেলাইট টেলিভিশনের মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে আট সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এহায় মিলন। সহ-সভাপতি হয়েছেন স্টার নিউজের এসএম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলা টিভির সোহেল কিরণ।
অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এনটিভির শাকিল আহমেদ এবং সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যায়যাদিন ও ইসলামিক টিভির আল-আমিন।
তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন কালবেলার জাহাঙ্গীর মাহমুদ। আইন ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ। দপ্তর সম্পাদক হয়েছেন আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব এবং প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক খবরের কাগজের রুবেল সিকদার।
মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রভাত পত্রিকার পুনম ফেরদৌস। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ।
নবনির্বাচিত সভাপতি মো. খলিল সিকদার বলেন, দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি কাজ করবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণ এবং জাতীয় প্রেসক্লাবের আদলে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, নতুন মেয়াদে কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা করা হবে।
নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ণ রেখে রূপগঞ্জ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

