নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোরআনের আলোকে জীবন গড়তে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত এবং সাধারণ জ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকনির্দেশনা, কোরআন ও হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, গত ১৬ বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, যার কারণে এ দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব দেখা গিয়েছিল, সেখান থেকে আমাদের উত্তরণ হতে হবে।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রকৃত নবীপ্রেমী হতে হলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে বিধি-বিধান, তা মেনে চলতে হবে।
জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বায়েজিদ আহমেদ, মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম নুরুল আমিন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি রেজাউল করিম কুদরত ফকির, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলহাজ্ব নেকবর আলী, সহ-সভাপতি বাবুল প্রধান, উপদেষ্টা আলহাজ্ব বদিউজ্জামান বদু, উপদেষ্টা জুয়েল প্রধান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মোবারক হোসেন, আক্কাস আলী, উপদেষ্টা হাকিম নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হাজী বিল্লাল সাউদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, মিলাদ সম্পাদক বশির আহমেদ, হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জাহাঙ্গীর আলম প্রধান, জয়নাল আবেদীন ও তৌফায়েল আহমেদ প্রমুখ।
জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সমাজের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে এবং শিক্ষাজীবনের উন্নত ধাপে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তোমাদের সবাইকে যেন প্রথম স্থান অর্জন করতে পারো, সেই লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। তুমি যদি একজন সুনাগরিক হতে চাও, সুশিক্ষায় শিক্ষিত হতে চাও, সমাজকে কিছু দিতে চাও, তোমার পরিবারকে কিছু দিতে চাও, তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাও কিংবা একজন ভালো মানুষ হতে চাও, তাহলে তোমাকে ঠিকমতো লেখাপড়া করতে হবে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি বিল্লাল আহমেদ, মিজানুর রহমান, এস এম নুরুল আমিন, ওয়ালিউল্লাহ, সাইদুর ইসলাম রিয়াদ ও হাবিবুর রহমান তানভীর।

