নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
এক শোকবার্তায় আনোয়ার প্রধান বলেন, “ফারুক মাল ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও ত্যাগী কর্মী। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত সহযোদ্ধাকে হারালাম। এই ক্ষতি দল ও রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয়।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

