জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর টিম লিডার রেইমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন শহীদ জিয়া হল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি হলটির অবকাঠামো, পরিবেশ ও বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হলটির সার্বিক অবস্থা, সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জাইকার প্রতিনিধি দল।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে শহীদ জিয়া হলের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং নাগরিকবান্ধব সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে হলটিকে আরও কার্যকর ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন স্থাপনায় রূপান্তরের বিষয়েও মতবিনিময় করা হয়েছে।

