সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের আনন্দলোক উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুর রহিম মেম্বার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, সাইফুল ইসলামসহ আরও অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, “আমাদের ঐতিহ্য আমাদেরই রক্ষা করতে হবে। আমরাই পারব এই এলাকাকে উন্নয়ন করতে, আমরাই পারব এই সমাজকে উন্নয়ন করতে।”
তিনি বলেন, “অনেকে বড় বড় কথা বলে যে সমাজকে পরিবর্তন করে ফেলবে। কিছু ময়লা পরিষ্কার করে, কিছু জায়গায় ঝাড়ু দিয়ে সমাজের পরিবর্তন হবে না। সমাজের চাহিদা কী, সেটাই তারা জানে না। এই সমাজকে কী দিতে হবে, তাও তারা জানে না। এই সমাজে অনেক কিছু প্রয়োজন। এই এলাকায় প্রায় ৪৯টি মসজিদ আছে। আসুন, সমাজের উন্নয়ন করি। আমি দুইবার এই এলাকার কাউন্সিলর ছিলাম। কাউন্সিলর থাকাকালে এই এলাকায় প্রায় ১৫০ কোটি টাকার কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব গ্রহণ করেছি মানুষের সেবা করার জন্য, কোনো প্রভাব খাটানোর জন্য নয়। আমি চাই আমার এলাকার মানুষ, আমার ২ নম্বর ওয়ার্ডের মানুষ মন থেকে আমাকে ভালোবাসবে, আমাকে স্নেহ করবে। আমি সেই লক্ষ্যেই আছি।”
তিনি আরও বলেন, “বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা খারাপ কাজ থেকে দূরে রাখে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ যতক্ষণ পর্যন্ত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা মাদক, বাজে আড্ডা ও খারাপ কাজ থেকে দূরে থাকবে।

